ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাসিরের পাশে রুহেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ইংল্যান্ড থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম “জিবি নিউজ টোয়েন্টিফোর ডটকম” উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে এক দরিদ্র অসহায় পঙ্গু ভিক্ষুককে চলাফেরা করার জন্য হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

বুধবার (০৫ মে) জিবি নিউজের চেয়ারম্যান রাকিব হোসেন রুহেল মৌলভীবাজার জেলা ব্যুরো প্রধান মোফাদ আহমেদ এর মাধ্যমে চেয়ারটি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ প্রমুখ।

জানা যায়, শেরপুর বাজারে বহুদিন থেকে নাসির মিয়া নামের এক দারিদ্র অসহায় ও পঙ্গু ব্যক্তি ভিক্ষা করে আসছেন। পঙ্গু হওয়াতে সে পায়ে হেটে চলাফেরা করতে পারছিলেন না । তার চলাফেরার স্বার্থে হুইল চেয়ার খুব বেশি প্রয়োজন ছিল।

বিষয়টি জিবি নিউজের প্রতিনিধির মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের নজরে আসলে পরে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেন । চেয়ারটি পেয়ে পঙ্গু ভিক্ষুক নাসির মিয়া বলেন, বহুদিন থেকে পুরোনো চেয়ার দিয়ে আমার চলাফেরায় খুব বেশি কষ্ট হচ্ছিল। পুরোনো চেয়ারের দুটি চাঁকা অকেজো হওয়াতে তা’দিয়ে চলাফেরায় ভুগান্তি দেখা দিয়ে ছিলো। পরে আল্লাহর রহমতে আমার ভাগ্যে একটি চেয়ার এসেছে। যিনি চেয়ারটি দিয়েছেন উনার জন্য আল্লাহর নিকট দোয়া কামনা করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102