করোনা আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসায় বিনামূল্যে বাংলাদেশ সরকারের দেয়া ১০ হাজার রেমডিসিভার আইভি ইনজেকশন গেলো ভারতে।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বেনাপোল বন্দর দিয়ে এ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়।
চালানটির সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের রবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানান, সীমান্তের ওপারে ভারতের রেডক্রিসেন্ট সোসাইটি এগুলো গ্রহণ করে।
এ সময় বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ও বিজিবির ৪৯ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার উপস্থিত ছিলেন।