ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে শিশুকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে মহিবুল্লাহ (৬) নামে এক শিশুর লাশ পাওয়া গেছে। সে তার নানার বাড়িতে ১৫ দিন আগে বেড়াতে আসে। মহিবুল্লাহ পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক মো. ইসাহক আলীর ছেলে।

বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল জানান, মুহিবুল্লাহ প্রায় ১৫ দিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে স্মার্টফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যার পরও যখন সে বাড়িতে না আসে তখন খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী।

পরে আত্মীয় স্বজন এলাকায় মাইকিং করে। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভুট্টা ক্ষেতে তার গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102