ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর ‘বিশেষ অঙ্গে’ আঘাত করায় স্ত্রীকে বেঁধে রাখল পরিবার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

ঘুমন্ত স্বামীর ওপর সহিংস হওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে স্বামীর পরিবারের লোকজন বেঁধে রেখেছে। বৃহস্পতিবার (৬ মে) রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম মাসুদ সরদারকে (৩২) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার মোসলেম সরদারের ছেলে।

গৃহবধূ জানান, তাকে তালাক দিয়ে মাসুদ আরেকটি বিয়ে করবেন বলে তার স্বামী ও শ্বশুর অনেকবার শাসিয়েছেন। তাই রেগে গিয়ে তিনি স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন। এছাড়াও মাসুদ ঠিকঠাক মতো আয়-রোজগারও করেন না বলে দাবি তার। স্বামীর গোপনাঙ্গে আঘাত করায় ওই গৃহবধূকে ঘরের বারান্দায় একটা খুঁটির সঙ্গে দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

মাসুদের পরিবারের দাবি, মাসুদের স্ত্রী মানসিকভাবে অসুস্থ। প্রায় এক বছর ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ না।

গৃহবধূকে বেঁধে রাখার বিষয়ে তারা বলেন, কখন কাকে আক্রমণ করে এই অশঙ্কায় তাকে বেঁধে রাখা হয়েছে। তার বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ওখানে পাঠিয়ে দেওয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102