ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ক্রেনের ধাক্কায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশা আরোহী শিহাব নামের (২২) এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিহাব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। বিমানবন্দর কাওলা এলাকায় থাকতেন তিনি।

শিহাবের চাচাতো ভাই নাঈম জানান, ‘আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯টার দিকে কাওলা থেকে একটি অটোরিকশায় শিহাবসহ আমরা কয়েকজন ৩০০ ফিট এলাকার রাস্তা দিয়ে পূর্বাচলের দিকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন অটোরিকশাকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102