ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

বিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা থেকে ফেরা বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাল থেকে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।

শুক্রবার (০৭ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

এর আগে মঙ্গলবার (০৪ মে) বিকেল ৩টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেও দলের ক্রিকেটারদের বিসিবি নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। যাওয়ার সময়েও চার্টার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়েছিল টাইগাররা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি টিম টাইগার্স। ২০৯ রানের বড় ব্যবধানে হেরে সফর শেষ হয় বাংলাদেশের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102