গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৬৮২ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৮৩৩ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ১ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৪১ জনের।