ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোয়া কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩২ বার পঠিত
মৌলভীবাজার

মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।

আটককৃত পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারির দল। তবে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। এ সময় গাড়ীসহ চালককে আটক করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বিদ্যাবিলের মংলাম এলাকা থেকে ৯৩২ কার্টুন ভারতীয় চশমা ও সানগ্লাস উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মো. নাসের রিকাবদার জানান, অভিযানে অবৈধভা্বে পণ্য বহনকারী গাড়ীসহ চালককে আটক করা হয়েছে। মনে হচ্ছে সেও জড়িত। যে মালামাল আটক করা হয়েছে তার বাজার মুল্য ১ কোটি ২৫ লাখ টাকা প্রায়। আটক চালক এবং মালামাল কোর্টে চালান দেওয়া হবে তার আগে এই ঘটনায় মামলা দায়ের করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102