ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

নীলফামারীতে গাছচাপা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটুমিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব। তিনি জানান, ঘুটুমিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

তিনি আরও জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা পাওয়ার তালিকায় ছিল ঘুটুমিয়া। কয়েক দিন পর এই টাকা পেতেন তিনি।

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। গভীর রাতে ঝড়বৃষ্টি শুরু হলে ঝড়ো হাওয়ায় একটি মেহগনি ও আমগাছ উপড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পতি। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, আম ও মেহগনি গাছবেষ্টিত ছিল ওই ঘরটি। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় মারা যান তারা।

কুন্দপুকুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও সদল উপজেলা নির্বাহী অফিসার। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102