ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

পুলিশের হাতে আটক হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী।

নিজেকে ভুক্তভোগী দাবি করে আজ শুক্রবার ভোর রাতে হাটহাজারী থানায় এই নারী মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলাকারী এই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

মামলার এজাহারে ওই নারী জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফয়েজীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে হাটহাজারীর ভাড়া বাসায় নিয়ে এসে একবছর ধরে ধর্ষণ করেছেন ফয়েজী। এরপর চট্টগ্রাম শহরের বিভিন্ন হোটেলেও এনে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এর আগে বুধবার বিকাল ৪টায় কক্সবাজারের চকরিয়ায় এক আত্মীয়ের বাসা থেকে জাকারিয়া নোমানকে আটক করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া হেফাজতের এই শীর্ষ নেতার সাথে একাধিক নারীর বিবাহ বহির্ভূত শারীরিক ও প্রেমের সম্পর্কের প্রমাণ পেয়েছেন বলে দাবি করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102