ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে গোলাগুলিতে নিহত ২৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ব্রাজিলে রিও ডি জেনেরিওতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাকারেসিনো এলাকার ফাভেলায় মাদক পাচারকারীরা তাদের কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে—এমন খবর পেয়ে সাদা পোশাকধারী পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন নিহত হন। মেট্রোরেলের দুই যাত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যায়।

রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের সবচেয়ে সহিংস এলাকাগুলোর একটি। এর বিশাল এলাকা অপরাধী চক্রগুলোর নিয়ন্ত্রণে, যাদের সঙ্গে প্রভাবশালী মাদক চক্রের যোগসূত্র রয়েছে।

অপরাধী আটকের অভিযানের সময় অনেক ক্ষেত্রেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগের অভিযোগ উঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। গত বছরের জুন মাসে ব্রাজিলের একটি আদালত খুব জরুরি না হলে করোনাভাইরাস মহামারির সময় রিও ডি জেনেরিওর দরিদ্র শহরতলীতে পুলিশি অভিযানের ওপর কড়াকড়ি আরোপ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102