ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ারেন্টাইনে ভারতফেরত ১৪০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৪০ জনকে সাতক্ষীরা শহরের তিনটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় দেশে আসাদের মধ্যে ৫০ জনের একটি দলকে আবাসিক হোটেল উত্তরা ও বাকিদের টাইগার প্লাস এবং হোটেল আল কাশেমে রাখা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।

কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। অনেকে অর্থকষ্টে আছেন বলে জানিয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া এ সকল বাংলাদেশিরা।

কোয়ারেন্টাইনে থাকা অনেকে জানান, আবাসিক হোটেলে থাকা ও খাওয়ার খরচ নিজেদের বহন করতে হচ্ছে। তাদের অধিকাংশ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। এখন তাদের কাছে টাকা নেই। তাদের দাবি, তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে সেখানে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হোক।

এদিকে, ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সেই দেশ থেকে ফিরিয়ে আনাদের সাতক্ষীরা শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, এই ১৪০ জন বিশেষ পাস নিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে বন্ড দিয়ে এসেছেন তারা এখানে কীভাবে থাকবেন। প্রশাসন যেখানে তাদের থাকার ব্যবস্থা করবে, সেখানেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তারা নিজ খরচে থাকবেন। তারা সেভাবেই সেখানে বন্ড দিয়ে এসেছেন।

জেলা প্রশাসক আরো জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের বেনাপোল থেকে সাতক্ষীরায় আনা হয়েছে। বেনাপোল ও যশোরে এক হাজারের মতো ভারতফেরত বাংলাদেশি কোয়ারেন্টিনে রয়েছেন। বাকিদের সাতক্ষীরাসহ আশপাশের জেলায় পাঠানো হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, এখানে যারা রয়েছেনে, তাদের সুব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও অন্যান্য আইনশৃংখলা বাহিনীও সেখানে নিয়োগ করা হয়েছে। তারা যাতে বাইরে না আসতে পারে সেটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102