ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউটিউব চ্যানেল খুললেন প্রিন্স উইলিয়াম ও ডাচেস কেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী ডাচেস কেট উইলিয়াম যৌথভাবে তাদের প্রথম ইউটিউব চ্যানেল চালু করেছেন। উইলিয়াম ও কেট তাদের ইনস্টাগ্রাম এবং টুইটার একাউন্টে এ ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ মে) এ চ্যানেল চালু হয়েছে বলে জানিয়েছে ইউএসএ টুডে। প্রতিবেদনে বলা হয়, তাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ২৫ সেকেন্ডের। বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে উইলিয়াম ও কেটের স্মরণীয় মুহূর্তগুলোর হাইলাইটস উঠে এসেছে ভিডিওতে।

ভিডিওটির শুরুতেই দেখা যায়, একটি কাউচে বসে এই দম্পতি পরস্পরের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন। উইলিয়াম হাসতে হাসতে কেটকে বলছেন, চিন্তাভাবনা করে কথা বলো, এরা সব ভিডিও করছে। কেটও হাসিমুখে উত্তর দেন, আমি জানি।

ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার একঘণ্টার মধ্যেই ৪০ হাজারের বেশি বার দেখা হয়েছে। একই ভিডিও তারা ইনস্টাগ্রামেও দিয়েছেন। সেখানে এটি দেখা হয়েছে এক মিলিয়নবারের বেশি। তবে তারা হঠাৎ কেন ইউটিউব চ্যানেল চালু করলেন তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102