ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজনীতির প্রধান লক্ষ্য জনগণের সেবা করা : দীপু মনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৩ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, দুর্যোগে জনগণের পাশে থাকা।

তিনি বলেন, ‘আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। তাই এক বছরেরও অধিক সময় হতে চলা করোনার মহাদুর্যোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছেন।’

শুক্রবার (৭ মে) বিকেলে ভার্চুয়ালি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় সাড়ে ৭ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা, দুর্যোগে সমব্যথী হয়ে মানুষের সাথে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পেরেছি বলেই জনগণের পাশে সবসময় আছি এবং থাকি।’

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে যে অতিমারি করোনার মহাদুর্যোগ চলছে এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে জনগণের পাশে থাকতে হবে। তাহলে আর কোনও সমস্যা হবে না। যে কোনও কাজ সমন্বিত উদ্যোগে সমন্বিত ভাবে করা হলে সব কিছুতেই স্বচ্ছতা থাকে এবং সকলের কাছে গিয়ে পৌঁছে বলেও জানান তিনি।

এসময় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ ভার্চুয়াল সভায় অংশ নেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102