ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় হাওরে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

নিখোঁজের দুদিন পর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরে মিলল রাজিব (২২) নামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের লাশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদরে জন্য মোহনগঞ্জ থানার পুলিশ ৩ জনকে আটক করেছে।

শুক্রবার সকালে উপজেলার হাওর সীমান্ত এলাকা সুইয়ার ইউনিয়নের ভাটিয়ায় কাইসার হাওরের শ্যামলী বাংলা নামে একটি ফিশারি থেকে রাজিবের লাশ উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ বুঝে নেয়। এর আগে বুধবার রাত এগারোটার পর থেকে রাজিবের খোঁজ পাচ্ছিলেন না বলে জানায় তার পরিবারের লোকজন।

রাজিব মোহনগঞ্জের দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি অফিস মোড়ে অবস্থিত মোটরসাইকেল স্ট্যান্ড সমিতির অন্তর্ভুক্ত হয়ে তিনি ভাড়া খাটতেন। তার চার বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আটক করা হয়েছে উপজেলার হাটনায়া গ্রামের রেজাউল করিম মোহন (৪০), ভাটিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম (৪৫) ও আলীপুর গ্রামের শরীফ মিয়াকে (২৫)।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ এক এম মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করা হয়নি তবে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102