বাংলাদেশ-শ্রীলঙ্কা এক দিনের আন্তর্জাতিক ম্যাচে তরুন দল নিয়ে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের।
অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নের মতো ক্রিকেটাররা ওয়ানডে দলে থাকছেন না বলে জানিয়েছেন লঙ্কান বোর্ডের এক কর্তা। করুনারত্নের পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন কুসাল পেরেরা।
মূলত ওয়ানডে বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করবে শ্রীলঙ্কা। সেখানে সুযোগ পেতে পারেন দুই নতুন ক্রিকেটার শিরান ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো।