ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতফেরত ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

চলমান করোনা মহামারীর মাঝে চিকিৎসা নিতে যাওয়া ভারতফেরত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। তবে এ ১০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া যায়নি।

জানা যায়, গত ৪ মে তারা দেশে ফিরে যশোর-বেনাপোল বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদেরকে চমেক হাসপাতালে আনা হয়। ভারতফেরত এই ১০ জনের মধ্যে সাতজনকে হাসপাতালের ২৯নং ওয়ার্ডের কেবিনে ও তিনজনকে ১৬নং মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ক্যানসার আক্রান্ত রোগী। রয়েছেন তাদের অভিভাবকও।

হাসপাতালের ভর্তি থাকা ইকবাল হোসেন নামে এক রোগীর স্বজন বলেন, ‘চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারি ভারতে গিয়েছিলাম। কলকাতা থেকে গত ৪ মে যশোর আসি। তবে আসার আগে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে। এখানেও করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, ‘ভারতফেরতদের কারও শরীরে কোভিড শনাক্ত হয়নি। তবে তিনজনের শরীর অসুস্থ থাকায় তাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ভারতে চিকিৎসা নিয়ে আসা চট্টগ্রামে ১০ জনকে প্রাথমিক তত্ত্বাবধানের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে ফটিকছড়ি উপজেলার তিনজন, চন্দনাইশ উপজেলার তিনজন, কর্ণফুলী থানার তিন এবং পটিয়া উপজেলার একজন আছেন।’

প্রসঙ্গত, গত ৪ মে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল বন্দর হয়ে বিভিন্ন জেলার মানুষ বাংলাদেশে আসে। তখন এদের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করে যশোর বক্ষ্যব্যাধী হাসপাতালে রাখা হয়। তবে গতকাল কর্তৃপক্ষের নির্দেশনায় যার যার জেলার হাসপাতালে তাদের পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102