ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে তৈরি হচ্ছে যৌন উত্তেজক সিরাপ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

পবিত্র রমজান মাস চলছে। রমজানের মধ্যেও ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির আড়ালে তৈরি করা হচ্ছে অবৈধ যৌন উত্তেজক সিরাপ। পাবনা শহরের আফুরিয়া ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির প্রাঃ লিমিটেডে বৃহস্পতিবার (৬ মে) অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, এসএস পাউডার ও সিরাপ তৈরির উপকরণ জব্দ করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, শহরের আফুরিয়া মহল্লায় মৃত নিজাম উদ্দিন ওরফে তায়েম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) দীর্ঘদিন ধরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরি করছিলেন। এসব যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্নস্থানে বাজারজাত করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কারখানায় অভিযান চালায়। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, এসএস পাউডার, সিরাপ তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহামুদুর হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরণের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102