ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘরের ডেকোরেশন দেখাতে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘরের ডেকোরেশন দেখানোর কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার (০৬ মে) ভোররাতে শহরের খোলাডাঙ্গা উত্তরপাড়া থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন খোলাডাঙ্গার নূর আলীর ছেলে ইমামুল হক ছোট (২২) ও মৃত ওয়াজেদ আলীর ছেলে লুৎফর রহমান (৬০)। ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এর আগে বুধবার (৫ মে) নির্যাতিত কিশোরীর মা কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, গত ৪ মে বেলা সাড়ে ১১টার দিকে তার মেয়েকে ইমামুল বাড়ির পাশে লুৎফর রহমানের চারতলা বাড়ির ডেকোরেশন দেখাবে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর বাড়ির মালিক লুৎফর রহমানও তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মামলার পর অভিযুক্ত ইমামুল ও লুৎফরকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহম্মেদ বলেন, কিশোরীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সে ধর্ষণের শিকার কি-না তা রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102