ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়িতে কেউ না থাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আলম ওই গ্রামের মৃত ওমর উদ্দিনের ছেলে এবং চায়ের দোকানের কর্মচারী। শুক্রবার (৭ মে) সকালে এ ঘটনায় কন্যা শিশুর মা কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে মেয়েটিকে একা পেয়ে চা কর্মচারী আলম ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। তিন দিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি কন্যা শিশুটি। প্রচণ্ড ব্যথা ও রক্তপাত হওয়ায় গত রাতে মাকে সব খুলে বলে সে। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো হয়। মেয়েটি চর সিতাইঝাড়ে নানা-নানীর সঙ্গে বসবাস করে। তার মা শহরে দর্জির কাজ করে। বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছে। বাড়িতে তার নানা-নানী কেউ না থাকায় এই সুযোগে ওই কর্মচারী ধর্ষণ করে শিশুটিকে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102