দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখে লাখে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৭২৬ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনের শরীরে।
এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৮৩ হাজার ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ জন।