ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

ভারতে আবারও মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো একদিনে মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল।

গেল ২৪ ঘণ্টায় মারা গেছে চার হাজার একশ ৯৪ জন। এ নিয়ে দেশটিতে দুই লাখ ৩৮ হাজার দুইশ ৬৫ জন মারা গেছে। ভারতে মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ১৮ লাখ। একদিনে শনাক্ত চার লাখের বেশি।

ভারতের কর্নাটকে সংক্রমণ বাড়ায় সোমবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার একদিনেই প্রায় ৫০ হাজার করোনা শনাক্ত হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক রাজ্য কর্তৃপক্ষ। অক্সিজেন সংকটের জেরে সুপ্রিম কোর্টের করা মামলায় হেরে গেছে কর্নাটকের রাজ্যের সরকার। উচ্চ আদালত, রাজ্যে মেডিক্যাল অক্সিজেন বাড়াতে কেন্দ্রকে আদেশ দিয়েছিলেন।

এদিকে রাজধানী দিল্লিতে প্রতিদিন সাতশ’ মেট্রিকটন অক্সিজেন সরবরাহ করতে কেন্দ্রকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালে মোট মৃত্যু তিন হাজার পাঁচশ ছাড়িয়েছে। একদিনে মারা গেছে অর্ধশত মানুষ। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন লাখ ৭৭ হাজারের বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102