ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় আসিদ কর্মকার নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৮ মে) সকাল পৌনে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কে শহরের হাজরা নাটোর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসিদ সিংড়া উপজেলার হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নাটোরের পটুয়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৭টায় একটি যাত্রীবাহী বাস হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিদ কর্মকার নিহত হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন বলেন, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102