লা লিগায় শিরোপা নির্ধারণে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ ম্যাচে রাত সোয়া ৮টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ।
বার্সার সামনে সহজ সমীকরণ। আজকের ম্যাচে জিতলে অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে উঠে যাবে শীর্ষে। অ্যাতলেতিকোর বিপক্ষে শেষ ২১ ম্যাচে মাত্র ১ হার বার্সার। যা স্বস্তি দেবে কোচ রোনাল্ড কোম্যানকে। এখনো ইনজুরিতে কৌতিনিয়ো, আনসু ফাতি ও ব্র্যাথওয়েট। ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকোর শেষ জয়টি ২০০৬ সালে। পরিসংখ্যান রোজি ব্লাঙ্কোদের পক্ষে না থাকলেও লিগে তাদের শেষ ৩ ম্যাচে ২ জয় সাহস যোগাবে। দলে নেই ইনজুরি সমস্যা। তাই ফুরফুরে মেজাজেই মাঠে নামবে সিমিওনির ছেলেরা। দল ছাড়ার পর বার্সার বিপক্ষে এ ম্যাচেই প্রথম খেলবেন লুইস সুয়ারেজ।
অন্যদিকে, ইউরোপে লিগ লিডারদের দ্বৈরথ। ইপিএলে রাত সাড়ে ১০টায় টেবিল টপার ম্যানসিটি আতিথেয়তা দেবে চারে থাকা চেলসিকে।
শেষ চারে উঠার আশা বাচিয়ে রাখতে রাতে মাঠে নামছে লিভারপুল। রাত ১টায় নিজেদের মাঠে সাউদাম্পটনকে আতিথেয়তা দেবে লিভারপুল। নিজেদের মাঠে এই মৌসুমে টানা হারের রেকর্ড গড়া অল রেডরা শেষ পাচ ম্যাচে জিতেছে মাত্র ১টি তে। তাই এ ম্যাচ জিতে ঘুরে দাড়াতে চাইবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। হাতে আছে ৬টি ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে জিততে হবে সব কটিতে। ইনজুরির কারণে এখনো ম্যাচ ফিট নন ডিফেন্ডার ভ্যান ডাইক ও ক্যাপ্টেন হ্যান্ডারসন সহ বেশ কয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।