ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার টিকা সঙ্কটে পশ্চিমবঙ্গ, বাড়ছে সংক্রমণ-মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে এবার আলোচনায় করোনার টিকা সংকট। সরকারি-বেসরকারি হাসপাতালে লম্বা লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ কলকাতায় সিনেমা হলে বসাতে হচ্ছে টিকাদান কেন্দ্র। এদিকে, থেমে নেই সংক্রমণের দৌড়। রোজ বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা।

হাসপাতালে লম্বা লাইন দিয়েও মিলছে না করোনা ভ্যাকসিন। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে, সিনেমা হলেই চালু করতে হয় ভ্যাকসিন সেন্টার। উদ্যোগটি ব্যক্তিগত পর্যায়ে হলেও এমন উদ্যোগ সামনে আসায় ভারতের বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার ছবি আরো একবার সামনে এলো।

কলকাতার নামি এই প্রেক্ষাগৃহে আগামী মাস থেকে চালু হবে টিকাদান কর্মসূচি। ভবিষ্যতে যারা সিনেমা দেখতে আসবেন, তারাও এই সুযোগ পাবেন। আর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারিভাবে ভ্যাকসিনেশন কার্যক্রমকে আরো ছড়িয়ে দেয়ার দাবি সাধারণ মানুষের।

রাজ্যটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ মানুষ টিকার আওতায় এসেছে। গড়ে টিকা দেয়া হচ্ছে ৯০ হাজারের কাছাকাছি। কিন্তু আগামী জুন মাস পর্যন্ত ভারতজুড়ে ৩০ কোটি মানুষের শরীরে টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছিলেন মোদি সরকার, এই গতিতে চললে তা সম্ভব না। আর তাই জুনের পর করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ে সব মহলে চলছে উদ্বেগ উৎকণ্ঠা।

পশ্চিমবঙ্গে গেল ২৪ ঘণ্টায় প্রায় ২০ হাজার মানুষের শরীরে বাসা বেঁধেছে কোভিড। মারা গেছেন ১শ ১২ জনের বেশি। রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন। মাস্ক ছাড়া বাইরে বের হলে গুনতে হচ্ছে জরিমানা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102