ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী মেডিকেলে করোনায় ৯ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নয় বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃত শিশুটির নাম তাওহিদ (৯)। সে রাজশাহী নগরীর মালদা কলোনীর হুমায়ুন কবিরের ছেলে। শিশুটি করোনায় মারা যাওয়ার বিষয়টি শনিবার বিকালে গণমাধ্যমকর্মীদের জানান তার পরিবারের সদস্যরা।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত ২৬ এপ্রিল নমুনা দেয় শিশুটি। ওইদিন তার নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ আসে। পরের দিন শিশুটিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যায়। তার কিডনির সমস্যা ছিল বলেও জানান ডা. সাইফুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102