আগেরদিনের ধারাবাহিকতায় করোনায় গতকালও তিনজনের মৃত্যু হলো চট্টগ্রামে।
এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ৫শ ৫৫ জনে। গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৯শ ৩৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের নমুনা।
আক্রান্তদের মধ্যে মহানগরীর ১০১ জন আর জেলায় ৩৫ জন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন, ৫১ হাজার ১৯ জন।