ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসিমুখে ইদ’ উদযাপনে কর্মহীনদের পাশে ইবি শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইদ আনন্দ ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আম বাগান চত্বরে ইবির চারটি ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ‘হাসিমুখে ইদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। তারা ৭৫ জন কর্মহীন ও অসহায় মানুষকে প্রায় এক লাখ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা ও ১০টি শাড়ি বিতরণ করেন।

এ সময় ইবির অধ্যাপক ড. আনওয়ারুল হক স্বপন, সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু ও শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮ এবং ১৮-১৯ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ কালেকশন করে লকডাউনে ক্ষতিগ্রস্ত ইবি ক্যাম্পাসের দোকানীদের জন্য ‘হাসিমুখে ইদ’ উদযাপনের এই উদ্যোগ হাতে নেয় তারা।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ইদের আনন্দ আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মহীন মানুষদের মাঝে ছড়িয়ে দিতে চারটি ব্যাচের শিক্ষার্থীদের সহায়তায় আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে ক্যাম্পাসে প্রায় পঁচাত্তর জন কর্মহীন ও অসহায় মানুষদের আমরা এক লাখ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা ও ১০টি শাড়ি উপহার দিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102