ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনা রকেট পড়লো ভারত মহাসাগরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট পৃথিবীর বায়ুমন্ডলে ফিরেছে, যার অংশবিশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে বলে জানিয়েছে বেইজিং। তবে এর বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে পুড়ে গেছে।

আজ রবিবার (৯মে) বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এটি মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে আছড়ে পড়ে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়।

সম্প্রতি চীন থেকে নিক্ষেপ করার পর ‘লং মার্চ ফাইভ বি’ নামের ২১ টন ওজনের রকেটটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সচরাচর পরিত্যক্ত রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু চীনা রকেটের অংশটিকে কেন্দ্র করে তেমন কিছু করা হয়নি। তাই ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ প্রচন্ড গতিতে ধেয়ে আসতে থাকে পৃথিবীর দিকে।

এর আগে, মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, রকেটের অংশটি শনিবার পৃথিবীতে এসে পড়বে। এটি পৃথিবীতে প্রবেশের আগে বলা যাবে না, কোথায় গিয়ে আঘাত হানবে।

এয়ারোস্পেস কর্পোরেশন থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহরগুলো অতিক্রম করে বিষুবরেখার কাছে প্রশান্ত মহাসাগরে আঘাত হানতে পারে রকেটের ধ্বংসাবশেষ।

পৃথিবীর কক্ষপথে নিজের একটি মহাকাশ স্টেশন বানাতে যাচ্ছে চীন। প্রকল্পের নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮শে এপ্রিল রকেটটি উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা।

উৎক্ষেপনের রকেটের ধ্বংসাবশেষ ফিরে আসার ঘটনা চীনে এই প্রথম নয়। এর আগে এপ্রিলের শেষ দিকে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আশঙ্কায় চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102