ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৪ বার পঠিত

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (০৮ মে) বেশ কয়েকটি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন যাদের অধিকাংশই নারী শিক্ষার্থী।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সাইয়েদুল শুহাদা স্কুল থেকে বের হওয়ার সময় বেশির ভাগ শিক্ষার্থী হতাহত হয়েছেন।

টিভি চ্যানেল টোলো নিউজের ভিডিওতে দেখা যায়, স্কুলের বাইরে হুলুস্থুল অবস্থা। রক্তাক্ত সড়কে বই ও স্কুলব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

আহতদের উদ্ধারে স্থানীয় অধিবাসীদের এগিয়ে আসতে দেখা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণে ৫৩ জন নিহত হয়েছেন। তবে কী কারণে এই হামলা হয়েছে, তার কাছ থেকে সেই ব্যাখ্যা পাওয়া যায়নি।

আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগির নাজারি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102