বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীলই আছে। তাকে সিসিইউতেই রাখা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের চিঠি আজ রবিবার (৯ মে) যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
আইনমন্ত্রী আনিসুল হক, এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য, খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদন জানান, তার ছোট ভাই শামীম ইস্কান্দার।
আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে, পরবর্তী ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের পরই মিলবে, খালেদা জিয়ার বিদেশ যাত্রার টিকিট।
# চ্যানেল টুয়েন্টিফোর