ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি বাড়তে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

গত কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং বজ্রপাতে ঘটনাও ঘটেছে।

এদিকে আবহাওয়া অফিসে বলছে, সামনের তিনদিন এই ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে গতকাল ৮ মে সারা দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া পরবর্তী ৩ দিনে চলমান এই ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বায়ুমণ্ডলের লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে ধানকাটার মৌসুমে ঘন ঘন বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উত্তরবঙ্গে বেশকিছু জেলায় গত এক সপ্তাহের ঝড়বৃষ্টি ধান, আম এবং লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102