ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতরা হলেন, বগুড়ার গাবতলী এলাকার আব্দুস সাত্তার (৫০) ও কাহালুর মেরিনা (৫৫)।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (৯ মে) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৮ মে) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসের সাতটি নমুনায় একজনের করোনা পজিটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় ১৭০টি নমুনার ফলে সদরে ১২ জন ও দুপচাচিয়ায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার সকালে সর্বশেষ ফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯২ জন। মৃত্যু হয়েছে ৩০১ জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102