ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় পরীক্ষাতেও করোনা নেগেটিভ সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনার কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর স্থগিত হলে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। ভারত থেকে দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন তারা।

দুজনই রাজধানীর দুটি হোটেলে অবস্থান করছেন। সেখানেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তারা। এর মধ্যে সাকিবের ফলাফল পাওয়া গেছে। সাকিবের দেহে করোনার অস্তিত্ব মেলেনি, তার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর দ্বিতীয় পরীক্ষাতেও করোনা নেগেটিভ এসেছে সাকিবের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক জানান, সাকিবের টানা দুই পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। প্রথম টেস্টের ফল পাওয়ার পর পুনরায় নিশ্চিত হতে দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। সেটার ফলও নেগেটিভ এসেছে।

সাকিবের পাশাপাশি মোস্তাফিজুর রহমান এবং তার স্ত্রীরও প্রথম দফায় করোনা নেগেটিভ এসেছে। তবে দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হলেও এখনো ফলাফল পাওয়া যায়নি।

এবারের আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সর্বপ্রথম তার দলের সতীর্থ বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল। এরপর কলকাতারই ক্রিকেটার টিম শেইফার্টও কোভিড পজিটিভ হন। এছাড়া সবশেষ পেসার প্রসিদ্ধ কৃষ্ণরও করোনাভাইরাস ধরা পড়ে। তাই স্বভাবতই উদ্বিগ্ন ছিল সাকিবের বিষয়টিও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102