ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা নিয়ে ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশ: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতকালও (শনিবার) ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। দেশটি এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড।

তিনি বলেন, অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্বেও ভারত আজ চরম অক্সিজেন সংকটে। সেখানে হাহাকার লেগেই আছে, ফুটপাতও এখন দেশটির শ্মশানঘাটে পরিণত হয়েছে।

এমতাবস্থায় ওবায়দুল কাদের বলেন, আবার করোনার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

তিনি রোববার সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

দেশের মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন। সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্ভাবাস।

এ দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, চলমান করোনা দুর্যোগও তার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

সেতুমন্ত্রী এখনই সবাইকে সংযমী হওয়ার আহবান জানিয়ে বলেন, এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনও দেশে রাজনীতির ‘ব্লেম গেম’ চলমান উল্লেখ করে বলেন, যত দোষ কেবল নন্দঘোষ শেখ হাসিনা ও তার সরকারের।

‘অথচ বাংলাদেশ এখনও তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে।’

ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সামর্থ হয়েছেন, এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102