ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আম বাগানে শিশুকে ধর্ষণ করল তিন সন্তানের বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মে) বিকেলে এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

এর আগে একই দিন সকালে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লাড়াইচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিন সন্তানের জনক জামাল হোসেন (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লাড়াইচর গ্রামের ওই শিশু সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় যায়। একই সময় ওই গ্রামের রাজমিস্ত্রি জামাল হোসেন তাকে রাস্তার ওপর দেখে মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জামাল পালিয়ে যান। শনিবার (৮ মে) এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে বিকেলে মামলা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102