ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইফতারে নেশাজাতীয় ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইফতারের সঙ্গে নেশাজাতীয় ওষুধ খাইয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ মে) রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত রিপন মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গেল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিপন মিয়া দশম শ্রেণির ওই ছাত্রীর ফুপাতো ভাইয়ের (১২) মাধ্যমে নেশার ওষুধ কিনে তা ইফতারসামগ্রীতে মিশিয়ে ওই ছাত্রীর বাড়িতে পাঠায়। নেশা মেশানো ইফতারসামগ্রী খাওয়ার পর ওই ছাত্রী এবং তার দাদা অজ্ঞান হয়ে গেলে মধ্যরাতে তাদের ঘরে এসে রিপন ছাত্রীকে ধর্ষণ করে। ভোর রাতে ওই ছাত্রীর ঘুম ভাঙার পর তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে মেয়েটি ঘটনা খুলে বলে। পরে পুলিশকে খবর দিলে এই ঘটনায় রিপনসহ মেয়েটির ফুপাতো ভাই ফয়সাল এবং নেশাজাতীয় ওষুধ বিক্রেতা জসিম উদ্দিনকে আটক করে। ভিকটিমকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, এতিম মেয়েটির একমাত্র আশ্রয় তার বৃদ্ধ দাদা। বাড়িতে তার বৃদ্ধ দাদা ছাড়া আর কেউ নেই। এই সুযোগে ধর্ষক রিপন মেয়েটির ফুপাতো ভাইয়ের মাধ্যমে ইফতারসামগ্রীর সঙ্গে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে অজ্ঞান করে মধ্যরাতে ধর্ষণ করেছে।

দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ধর্ষকসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। নেশাজাতীয় ওষুধ বিক্রেতা জসিম দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত। সে অজ্ঞান পার্টির বড় হোতা। সে এলাকায় শিশুদের দিয়ে নেশার ওষুধ বিক্রি করে এবং চোরাকারবারের সঙ্গে জড়িত রয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। তার সহযোগী এবং নেশাজাতীয় ওষুধ বিক্রেতাকেও আটক করা হয়েছে। রিপনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102