ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘন্টায় ২৬ হাজার যানবাহন পারাপার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঈদকে সামনে রেখে ঘরমুখো হচ্ছে মানুষ। এজন্য চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও। গত ২৪ ঘন্টায় শনিবার (৮ মে) সকাল ৬ টা থেকে রোববার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা।

গেলো শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছিলো ২৫ হাজার। আর টোল আদায় হয়েছিল ১ কোটি ৯০ লাখ। ছোট ছোট যানবাহনের কারণে গেলো ২৪ ঘন্টায় টোল আদায় কমলেও বেড়েছে যানবাহন চলাচলের সংখ্যা। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চলাচল করা অধিকাংশই ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল। এর আগের চেয়ে গত ২৪ ঘন্টায় একহাজার যানবাহন বেশি পারাপার হয়েছে। ঈদের সময় যতোই ঘনিয়ে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন লোকজন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট ছোট যানবাহনের চাপ রয়েছে। কোনো চালক ট্রাকে যাত্রী বহন করতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102