ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুরে ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪৫/৪৬ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হাজীবাগ লেকভিউ এলাকার জনৈক নুরা মাদবরের জমির বিলের পাশের একটি ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের গলা, মুখমন্ডল, পেট, বুক ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। তার পরনে গাঢ় নীল রংয়ের হাফ হাতা গেঞ্জি, অ্যাশ রংয়ের ফুল প্যান্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি রয়েছে।
ধারণা করা হচ্ছে, গতরাতে (শনিবার দিবাগত রাত) দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর লাশ সেখানে ফেলে পালিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102