ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় বিশিষ্ট সাংবাদিক কমল ভট্টাচার্যের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

কালান্তক কোভিডে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক কমল ভট্টাচাৰ্য। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন কাজ করেছেন অধুনালুপ্ত যুগান্তর এবং সংবাদ প্রতিদিনে।

রোববার সকালে তিনি এক পরিচিত টেলিভিশন মালিককে ফোন করে বলেন, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। কোনও হাসপাতালের ব্যবস্থা করা যায় কি-না। পরে ওই টেলিভিশন মালিকের পুত্র গাড়ি নিয়ে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

কমল বাবু যুগান্তরে কর্মজীবন শুরু করেন শিক্ষা বিট দিয়ে। পরে তিনি রাজনৈতিক সংবাদদাতা হন। সংবাদ প্রতিদিনের জন্মলগ্ন থেকেই তিনি এই কাগজের সঙ্গে যুক্ত হন।

দিল্লি ব্যুরোর প্রধান হিসেবে কাজ করেছেন। বহুবার প্রধানমন্ত্রীদের সঙ্গে বিদেশ সফর করেছেন। পরে তিনি সংবাদ প্রতিদিনের চিফ রিপোর্টার হন।

অমায়িক, বন্ধুবৎসল, নিরহংকার কমল ভট্টাচার্য’র প্রয়াণ বাংলা সাংবাদিকতায় এক শূন্যতার সৃষ্টি করল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102