ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমিন উদ্দিনকে বারের সভাপতি ঘোষণা প্রত্যাহার না করা পর্যন্ত অনাস্থা, প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৫৬ বার পঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা(অ্যাটর্নি জেনারেল) এবং সাবেক সভাপতি এ এম আমিন উদ্দিনকে ফের তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করার ঘোষণা দেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

রেবাবার আওয়ামী পন্থী আইনজীবীদের এ ঘোষণা প্রত্যাহার না করা পর্যন্ত বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা অনাস্থা ও প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে এমন প্রতিবাদ ও বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৈয়মুর আলম খন্দকার। তিনি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও বারের সাবেক দুইবারের সভাপতি এ এম আমিন উদ্দিনকে সভাপতি ঘোষণার বিষয়টি প্রত্যাহার না করলে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আবেদ রাজা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আইনজীবী মোহাম্মদ আলী, রাগিব রউফ চৌধুরী, রফিকুল ইসলাম মন্টু, আবদুল্লাহ আল মাহবুব, রেদওয়ান আহমেদ রানজিব, শাহাজাদী কোহিনুর পাপড়ি, নূরে আলম সিদ্দিকী সোহাগ, আনিসুর রহমান রায়হান, মোস্তাফিজুর রহমান আহাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, সগীর হোসেন লিয়ন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102