ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আর এর মধ্য দিয়ে এই প্রথম চীনের করোনার কোন টিকা ডব্লিএইচও’র সবুজ সংকেত পেল।

জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা এই টিকার দুটি ডোজেরই অনুমোদন দিয়েছে, যা ইতোমধ্যে বিশ্বের অনেকগুলো দেশেই ব্যবহৃত হচ্ছে।

এদিকে এর আগে সংস্থাটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক সংবাদ সম্মেলনে বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সিনোফার্মের কোভিড -১৯ টিকা জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করেছে। সংস্থায় তালিকাভুক্ত হওয়া এটি ষষ্ঠ টিকা।

বিশ্বজুড়ে টিকার সমবন্টন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স্রের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে তাতেও টিকাটি এখন অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ পেল।

উল্লেখ্য, সিনোফার্ম ভ্যাকসিন ইতোমধ্যে বিশ্বের ৪২টি দেশে ব্যবহৃত হচ্ছে।

বিশ্বে টিকা ব্যবহারের ক্ষেত্রে সিনোফার্মের অবস্থান চতুর্থ। প্রথম অবস্থানে রয়েছে অক্সফোর্ডের টিকা যা ১৬৬ দেশে ব্যবহৃত হচ্ছে। ফাইজার বায়োএনটেকের টিকা ৯৪টি দেশে এবং মর্ডানার টিকা ৪৬টি দেশে ব্যবহৃত হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102