ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ লাখ ৫৫ হাজার ভোটের ব্যবধানে সাদিক খান পুন:নির্বাচিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভোটের আগাম জরিপে স্পষ্টত এগিয়ে ছিলেন লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান। তবে ভোটার উপস্থিতিতে ভাটা পড়ায় অনেকটাই চাপে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বী শাউন বেইলির সঙ্গে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের হাসি হাসলেন সাদিক।

লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খানের প্রাপ্ত মোট ভোট ১২ লাখ ৬ হাজার ৩৪। প্রতিদ্বন্দ্বী শাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। মোট ভোটের শতকরা হিসাবে সাদিক পেয়েছেন ৫৫ দশমিক ২ ভাগ, আর শাউন পেয়েছেন ৪৪ দশমিক ৮ ভাগ। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির সেইন বেরী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৭৬ ভোট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাদিক খান বড় ব্যবধানে জয় নিশ্চিত করলেও তার দল লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছর ইতিহাসে লেবার পার্টি এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে। এছাড়া এই নির্বাচনে লেবার পার্টি ২১টি আসন হারিয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ১৪টি আসন বেশি পেয়েছে।

দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর দেয়া ভাষণে সাদিক খান বলেন, যুক্তরাজ্যজুড়ে নির্বাচনের যে ফলাফল, তাতে আমাদের বিভক্তির দৃশ্য গভীরভাবে ফুটে উঠেছে। ব্রেক্সিটের ক্ষত এখনও নিরাময় হয়নি। দূষিত সংস্কৃতি একে-অপরকে দূরে ঠেলে দিচ্ছে। যা খুব দুঃখজনক।

তবে আমি লন্ডন শহরের প্রত্যেক ব্যক্তির জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে যাব। আমি সমস্ত লন্ডনবাসীর মেয়র হব বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102