ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাজে যোগ দিতে টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

কর্মস্থলে যোগ দিতে সবার মহামারি করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ জানায়, শুক্রবার (৭ মে) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের টুইটারে বলা হয়, ‘সরকারি, বেসরকারি, দাতব্য কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ সবার জন্য বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে।’

এ ছাড়া নিয়োগ কর্তৃপক্ষকে চাকরিরত সবার টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আরও বলা হয়, ‘মন্ত্রণালয় শিগগিরই এই সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের সময়সীমার প্রক্রিয়া স্পষ্ট করে জানিয়ে দেবে।’

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী সৌদি আরবে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৪৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭ হাজার ৫৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102