ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের লন্ডনের মেয়র সাদিক খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

দ্বিতীয় বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। ইউরোপের কোনো দেশে মুসলিম জনপ্রতিনিধি হিসেবে টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির এই নেতা।

২০১৬ সালে তিনি প্রথম বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হন। ইউরোপের ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

এবারের নির্বাচনে সাদিক খান মোট ভোটের ৫২ শতাংশ পেয়েছেন। লন্ডনের মেয়র হিসেবে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ লাখ ৬ হাজার ৩৪টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শন বেলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট।

নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিয়ান বেরি এবং চতুর্থ হয়েছেন লিবারেল ডেমোক্র্যাট দলের লইসা পরিট। লিবারেল ডেমোক্র্যাট দলের লইসা পরিটসহ অন্য ১৬ প্রার্থীই নির্বাচনে তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনে চতুর্থ থেকে ২০তম স্থান পর্যন্ত কোনো প্রার্থীই মোট ভোটের ৫ শতাংশ পাননি।

পুনর্নির্বাচিত হওয়ার পর টুইট বার্তায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। তিনি বলেন, আরও তিন বছর লন্ডনের সেবা করার সুযোগ আমার জীবনের সেরা সম্মান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102