ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্টারপোলে অভিযোগ হেফাজতের প্রবাসী মদদদাতাদের বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

হেফাজতের পক্ষে অনলাইনে গুজব ছড়ানো হয়েছে বিদেশ থেকে। মাদ্রাসার ছাত্রদের তাণ্ডব চালাতে বাধ্য করা হয়েছে। তদন্তে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে বিদেশি ঐ চক্রটিকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।

নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদের নামে ঢাকা ও ঢাকার বাইরে তাণ্ডব চালায় হেফাজত। এ নিয়ে সারাদেশে মামলা হয়েছে শতাধিক। প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা।

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, তাণ্ডব চালাতে উস্কানি দেয়া হয়েছে বিদেশ থেকেও । তাণ্ডবের পরও হেফাজতের সমর্থন বাড়াতে ছড়ানো হচ্ছে গুজব। এটি করছে একটি চক্র। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে তাদের। দেশের বাইরে অবস্থান করায় এদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেয়া হচ্ছে।

এ কে এম হাফিজ আক্তার আরো জানান, সাম্প্রতিক তাণ্ডব চালাতে টাকা এসেছে দেশ-বিদেশ থেকে। মামুনুল হকসহ হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে টাকার যোগানদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লকডাউন উঠে গেলে মাদ্রাসা ছাত্রদের হেফাজত যাতে নতুন করে সহিংসতা চালাতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102