ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে কিরণমালা জামা না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলায় ঈদে কিরণমালা জামা কিনে না দেওয়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার (৯ মে) দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পেটভাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিশু আক্তার (১২) উপজেলার অন্নদানগর ইউনিয়নের পেটভাতা গ্রামের মৃত জয়নাল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় অন্নদানগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত কয়েক দিন থেকে ঈদের জন্য মায়ের কাছ থেকে একটি কিরণমালা জামা কিনে দেওয়ার আবদার করে আসছিল মিশু আক্তার। কিন্তু মা জামা কিনে না দেওয়ায় অভিমানে শনিবার বিকালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102