ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকাশ্যে এলো ২০০ বছর আগের পবিত্র কাবা শরীফের ছবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিলাম সংস্থা সোথেবি’স হাউজ সম্প্রতি বিরল কিছু ঐতিহাসিক ছবি নিলামে তুলছে। এসব ছবির মধ্যে ১৭৯১ সালে প্যানারোমিক এঙ্গেলে আঁকা পবিত্র কাবা শরীফের একটি ছবিও রয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ জানায়, বাঁধাই করা ৪৩০X৮৬৫ মিমি ছবিটিই সে সময়ের সবচেয়ে বড় ছবি। ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা আরাফাতের ময়দানে এসে সমবেত হচ্ছেন।

তখনকার আরাফাতের ময়দান এখনকার মতো ছিল না। ছবিতে দেখা গেছে চারদিকে পাহাড়, বেশ কিছু স্থাপনা আর বসতির মাঝখানে অনেকটা জায়গাজুড়ে অবস্থান করছে পবিত্র কাবা শরীফ।

১৭৯১ সালে ইস্তাম্বুলের পেরায় সংঘটিত অগ্নিকাণ্ড থেকে মাত্র কয়েকটি কপি ছবি উদ্ধার করা সম্ভব হয়েছিল। এরপর দীর্ঘদিন এগুলো অপ্রয়োজনীয়, অকেজো হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ১৮শ’ শতকের প্রখ্যাত তুর্কি কূটনীতিক ইগনেস ডি মুরা’দজা ডি’অহসন-এর তত্ত্বাবধানে ছিল ছবিটি।

আরব নিউজ জানায়, নিলামে এই বিশেষ ছবিটির আনুমানিক মূল্য ধরা হচ্ছে ১২ হাজার থেকে ১৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ থেকে ২১ লাখ টাকা)। এ ছাড়া ১৮৪০ সালের পবিত্র মক্কা শরীফ এবং মদিনার দুটি অঙ্কনকৃত ঐতিহাসিক ছবিও নিলামে তুলছে সোথেবি’স হাউজ। ১৩ মে এই নিলাম অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102