ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা। কোভিড-১৯ এ আক্রান্ত প্রাথমিক দলে থাকা দুই ক্রিকেটার।

প্রস্তুতি ক্যাম্পে নিয়মিত করোনা পরীক্ষায় অলরাউন্ডার ধনঞ্জয়া লাকশান ও ইশান জয়ারত্নে পজিটিভ হন। এর আগে আক্রান্ত হওয়া পেসার শিরান ফার্নোন্দো কোয়ারেন্টিন শেষে রোববার (৯ মে) অনুশীলনে যোগ দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তার সংস্পর্শে আসাতেই এই দুজন ক্রিকেটার নতুন করে আক্রান্ত হন।

এমন অবস্থায় ধনঞ্জয়া লাকশান ও ইশান জয়ারত্নেকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি বলে দাবি করছে লঙ্কান গণমাধ্যম। দুজনকেই এখন কোয়ারেন্টিন করতে হচ্ছে। বাংলাদেশ সফরের আরও ৮ দিন বাকি। এর মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সফরের জন্য বিবেচনায় আসতে পারেন এই দুই ক্রিকেটার। ধনাঞ্জয়া লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন। ভালো ফর্মে ছিলেন ঈশানও।

এছাড়া ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় চূড়ান্ত দলে জায়গা হয়নি ওপেনার আভিষ্কা ফার্নান্দোর। বাদ পড়েছেন গেল বিশ্বকাপে লঙ্কানদের নেতৃত্ব দেয়া দিমুথ করুনারত্নে। দলে জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নের মতো সিনিয়র ক্রিকেটারদের। ১৮ সদস্যের দলের অধিনায়ক কুশাল পেরেরা। ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102