ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা আসছে বুধবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

উপহার হিসেবে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী বুধবার (১২ মে) দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (১০ মে) কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।

লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত। কিন্তু শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেয়ায় লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। তাও এ সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সময় নিয়েছে ৩ মাস। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার সিরিয়ালে সামনে আসতে পারেনি বাংলাদেশ।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশসহ ৬ দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনো জোটে যোগ দিতে প্রস্তুত নয়।

এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান জানান আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102